সিলেটের ছয় আসনে ৩২ জনের মনোনয়ন সংগ্রহ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ০০:৫৪ /
সিলেটের ছয় আসনে ৩২ জনের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এখন পর্যন্ত মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সিলেট ৩ আসন থেকে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিলেট-২ ও সিলেট-৬ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করে।

তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট-২ আসনে ছয়টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখানে দুইজন বিএনপি প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ ও গণফোরামের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট-৩ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট-৪ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী।

সিলেট-৫ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া সিলেট-৬ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন বিএনপির প্রার্থী, একজন গণ অধিকার পরিষদের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।