গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ১৫:০৬ /
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুখ্যাত ডাকাত সেলিম আহমদ (৪০) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার পাশাপাশি মাদক সংক্রান্ত মামলাও রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার  এস আই আবু সাঈদ জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।