ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইফুর রহমান বৃহস্পতিবার দেশে আসছেন
admin
প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:১১ /
০
ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউরোপ জমিয়তের বর্তমান সাংগঠনিক সম্পাদক, সিলেটের গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের কৃতিসন্তান মাওলানা সাইফুর রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকালে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন।
জানা গেছে, তিনি সকাল ১০টায় লন্ডন-সিলেট রুটের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। মাওলানা সাইফুর রহমান বর্তমানে ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং জেইউআই নিউজ বিডি-এর অন্যতম নীতিনির্ধারক হিসেবেও নিয়মিত পরামর্শ প্রদান করে আসছেন। তিনি বিগত দিন সিলেট জেলা ছাত্র জমিয়তের বার বারের সফল সভাপতি এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে অত্যান্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তার স্বদেশ আগমন উপলক্ষে সিলেটের সর্বস্তরের ছাত্র জমিয়ত নেতাকর্মীদের উদ্যোগে বিমানবন্দরে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। অভ্যর্থনা শেষে সিলেট নগরীতে মোটর শোডাউনের মাধ্যমে তাকে ইস্তেকবাল করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই সংবর্ধনা কর্মসূচি সফল করতে সিলেট ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :