ইউরোপ জমিয়ত নেতাকে বিমানবন্দরে স্বাগত জানালো গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত
admin
প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৫৯ /
০
সিলেটের গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউনিয়নের কৃতি সন্তান, ইউরোপ জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা নাসির উদ্দিন আহমদের স্বদেশে আগমন করেছেন।
তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত হন।
ইউরোপ জমিয়ত নেতাকে বিমানবন্দরে স্বাগত জানালেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি হা. নাঈম আহমদ, আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিম, অর্থ সম্পাদক আফসার আহমদ, পাঠাগার সম্পাদক মেহরাব আহমদ চৌধুরী ও নির্বাহী সদস্য সাব্বির হুসাইন রবিউল।
আপনার মতামত লিখুন :