ইউকে জমিয়ত নেতাকে স্বাগত জানালো গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়ত 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ১৫:৫০ /
ইউকে জমিয়ত নেতাকে স্বাগত জানালো গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়ত 

ইউকে জমিয়ত নেতার দেশে আগমন উপলক্ষে ফুলের তুড়া দিয়ে স্বাগত জানায়েছে যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা।

সোমবার  (২২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি) ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদি্দিন আহমদ  দেশে আগমন উপলক্ষে যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার দায়িত্বশীলবৃন্দ ফুলের তুড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান কামরুল, সহ প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মেহেদী হাসান শাকিল, বুধবারী বাজার যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল মজিদ জুনেদ, আমুড়া ইউনিয়ন যুব জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম সাইদ।