মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য হলেন কামরুল আলম দুলাল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ০০:৪৫ /
মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য হলেন কামরুল আলম দুলাল

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মফজ্জিলআলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা কামরুল আলম দুলাল।

তিনি দাতা সদস্য হিডেবে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা প্রদান করে মফজ্জিলআলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হয়েছেন।

কামরুল আলম দুলাল আমকোনা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ইব্রাহীম আলী স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা।

মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে কামরুল আলম দুলালকে আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।