ওসমান হাদি, তুমি অমর


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ০০:৪৮ /
ওসমান হাদি, তুমি অমর

আব্দুল্লাহ আল মাসুদ

গুলি থামাতে পারেনি সত্য
মাথায় গুলি—
কিন্তু থামেনি তাঁর কণ্ঠ,
রক্তে ভিজে গেছে রাজপথ
তবু শুকায়নি প্রতিবাদের আগুন।

ওসমান হাদি,
তুমি শুধু একটি নাম নও,
তুমি ছিলে সাহসের উচ্চারণ,
অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো এক দৃঢ় শপথ।

ঘাতকেরা ভেবেছিল—
একটি গুলি মানেই নীরবতা,
কিন্তু তারা জানত না
শহীদের রক্ত কথা বলে ইতিহাসে।

আজ আকাশ ভারী,
মা কাঁদে, সহযোদ্ধারা নীরব,
তবু বাতাসে ভাসে একটাই দাবি—
ন্যায়, বিচার আর জবাবদিহি।

তুমি নেই,
কিন্তু তোমার আদর্শ বেঁচে আছে
হাজার কণ্ঠে, হাজার মিছিলে—
ওসমান হাদি, তুমি অমর।