

আব্দুল্লাহ আল মাসুদ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকেনির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে আগামীকাল গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ভারতের যৌথ ষড়যন্ত্রে ওসমান হাদিকেনিকে হত্যার অভিযোগ তুলে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের ছাত্রজনতা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামীকাল বাদ জুম্মা গোলাপগঞ্জ চৌমহনী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌমহনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, এই হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :