

মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার উদ্যোগে (১৬ ডিসেম্বর ২০২৫ ঈ.) মঙ্গলবার বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে এক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খুবাইব বিন জামিল।
আলোচনা সভায় বক্তারা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক গুরুত্ব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, মহান বিজয়ের আদর্শ ধারণ করে দ্বীন ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শিক ছাত্র সমাজ গঠনে ছাত্র জমিয়তের ভূমিকা আরও সুদৃঢ় করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদ ও মাওলানা নুর হোসাইন কাসেমি রহ. এর রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য বিশেষ দুআ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :