বাঘা গোলাপনগর দারুল হাদীস মাদ্রাসার ৯৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৫৪ /
বাঘা গোলাপনগর দারুল হাদীস মাদ্রাসার ৯৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নোমান মাহফুজ: খলীফায়ে মাদানী আল্লামা শায়খে বাঘা বশীর আহমদ রহ. কর্তৃক প্রতিষ্ঠিত বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদীস মাদ্রাসা গোলাপগঞ্জ, সিলেটের ৯৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৪ ডিসেম্বও ২০২৫ ইং) দিবারাত্রি মাদরাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসাতুল বানাত চৌঘরীর শায়খুল হাদীস আল্লামা হিলাল উদ্দিন, মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হুসাইন, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিয মজদুদ্দীন।

বয়ান পেশ করেন কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা মেরাজুল হক ঢাকা, মুফতি ফয়জুল্লাহ নোমানি ঢাকা, মাওলানা মমতাজ উদ্দিন ঢাকা, মাওলানা মোস্তাক খান রুস্তমপুরী, মাওলানা শরীফ উদ্দিন কাসেমী, জামিয়া দারুল হুদা সিলেটের মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মজিরুদ্দীন কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা জামাল উদ্দিন আজমী, মাওলানা শামসুল ইসলাম বেলালী, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন, মুফতি জামিল আহমদ জামালি প্রমুখ ওলামা ও পীর মাশায়েখগণ বয়ান করেছেন এবং এতে স্থানীয় মুসল্লিসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বলে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে।

মাহফিলে দেশের বরেণ্য আলেম, পীর—মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান করেছেন এবং ঈমান—আকিদা ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। সব মিলিয়ে বাঘা মাদ্রাসার বার্ষিক ওয়াজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা সৃষ্টি করেছে। ‘বার্ষিক ওয়াজ মাহফিল’ বাঘা মাদ্রাসার বার্ষিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

বাঘা মাদ্রাসার মুহতামিম শায়খে বাঘা রহ. এর সুযোগ্য নাতি আলহাজ্ব হাফিজ জামিল আহমদ জানান, প্রতিবারের মতো এবারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে শায়খে বাঘা রহ. এর মুহিব্বিন ও এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষে দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা দান-সাদাকা সহ নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা পেশ করেছেন।

বাদ ফজর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলীর আখেরি মোনাজাতে দেশের শান্তি রক্ষা ও দেশ-বিদেশে সর্বস্তরের জনসাধারণের জন্য বিশেষ মোনাজাতের মধ্য ৯৭ তম বার্ষিক জলসা সমাপ্ত হয়।