

সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট ৬ আসনের ক্রীড়াঙ্গন বদলে দিোব। প্রতি ইউনিয়নে একটি করে উপযুক্ত খেলার মাঠ করা হবে যেন তরুন সমাজ তাদের মেধার বিকাশের চর্চা করতে পারে।
তিনি ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির জন্য দোয়া চেয়ে বলেন, ওসমান হাদি এদেশের পক্ষের। দলমত নির্বিশেষে দেশের পক্ষে যারা থাকবে আমরা তাদেরকে ভালোবাসি।
তিনি শনিবার গোলাপগঞ্জে ২০২৫ সালের একাডেমি কাপের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ এমসি একাডেমি কুল এন্ড কলেজ মাঠে একাডেমি কাপ ২০২৫ এর ফাইনালায় খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি হাসান ইমাদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ব্যবসায়ী রাসেল আহমদ, খেলার উদ্যোক্তা সাকেল আহমদ।
উপস্থিত ছিলেন পৌর বিএনপিনেতা দুলাল আহমদ ও সুলেমান মেম্বার প্রমূখ।
আপনার মতামত লিখুন :