

সাঈমা সুলতানা
আজ বছর পাঁচেক পরে,
তোমার আমার দেখা হল কোন এক পুকুর ধারে!
আমি আজও আগের মতই লাজুক ,
চোখ তুলে তাকাতে আমার লজ্জা ভারী,
তোমায় দেখলে হৃদস্পন্দন ও বেড়ে যেত,
এখনো ঠিক তাই!
মনে হয় আমি এখনো সেই বয়সন্ধিকালের কিশোরী মেয়েটি!
কিন্তু সময়ের মতো সময় যে গেছে চলে ,বয়স বেড়েছে অনেক !
কিন্তু মনটা সেই আগের মতই,
রয়েছে এক বিরাট ফারাক তোমার আমার মাঝে !
ঠিক ওই দূর আকাশের ধ্রুবতারার মতই!
ধ্রুবতারা অবতরণ এই ধরনীর বুকে,
আমায় নিয়ে নীল আকাশে যেতে
হবে কি কখনো?
ঘুচবে কি এই বিস্তর ফারাক তোমার আমার?
দীর্ঘ অষ্ট বর্ষের!
অলৌকিক কোনো ঘটনা ঘটেনি আগে ,
কিন্তু এখন ঘটতে ক্ষতি কিসের!
আমি তোমার অপেক্ষায় !
আছি ,রইবো ,থাকবো;
কৈশোর গেছে যৌবন যাচ্ছে ;
সম্ভাবনায় আছে বৃদ্ধ হবার!
আপনার মতামত লিখুন :