

আজ ১২ ডিসেম্বর গোলাপগঞ্জ মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের একদিনে গোটা উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।
১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পৌর এলাকার রণকেলী এলাকার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এন চৌধুরী হুমায়ুন।
এসময় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও হাজার হাজার উল্লসিত জনতা মুক্তির পতাকা হাতে নিয়ে বিজয়োল্লাস করে।
আপনার মতামত লিখুন :