শায়খে বাঘা মাকাতিব শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি প্রদান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১৫:০৭ /
শায়খে বাঘা মাকাতিব শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি প্রদান

মক্তব শিক্ষার গুরুত্ব বাড়াতে গোলাপগঞ্জে হযরত শায়খে বাঘা বশির আহমদ রহমতুল্লাহ আলাইহি মাকাতিব শিক্ষা বোর্ডের উদ্দোগে বার্ষিক পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাঘা ইউনিয়নের সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মক্তব শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা সিরাজ উদ্দিন গোলাপনগরীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আমির উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন – ফ্রান্স প্রবাসী আলহাজ্ব জিল্লুর রহমান, মক্তব শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন, সহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের সভাপতি ও মক্তব শিক্ষা বোর্ডের সহ সেক্রেটারি মাওলানা এনামুল হক, পরিক্ষা নিয়ন্ত্রণক মাওলানা আতিকুর রহমান, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা আব্দুল আহাদ, সহকারী মহাসচিব হাফিজ মাওলানা আতিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সহকারী অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন শামপুরী, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা তাজ উদ্দিন, আব্দুল আহাদ সহ প্রুমখ।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে মক্তব শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উলামায়ে কেরামগণ।