

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে ঐতিহাসিক সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জনতার ঢল নেমেছিল। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে নানা বয়সী মানুষও সমাবেশে ছুটে আসেন। গতকাল শনিবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনীতে মুখরিত হয় সিলেটের ঐতিহ্যবাহী এই মাদ্রাসা মাঠ। দীর্ঘ ১৭ বছর এই আলীয়া মাদ্রাসা মাঠে ইসলামপন্থীদের সমাবেশ করতে দয়েনি পরাজতি শক্তি ফ্যাসিস্ট আওয়ালীগ। ফলে দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল রাজনৈতিক জনসভার আতুঁড়ে ঘর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভাগীয় সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টা থেকেই আলীয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন ৮ দলের নেতাকর্মীরা। বেলা ২টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে সিলেটের ঐতিহ্যবাহী এই মাদ্রাসা মাঠ। সিলেট নগরী ছাড়াও বিভাগের চার জেলার ৪১ উপজেলা থেকেও বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলীয় নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ খেটে খাওয়া ও মেহনতি মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মাঠে কারো হাতে দাঁড়িপাল্লা, কারো হাতে হাতপাখা কিংবা কারো হাতে রিক্সা কিংবা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ড নিয়ে দূর দূরান্ত থেকে সিলেটের সমাবেশে ছুটে আসেন নেতাকর্মীরা। সবার মুখে একটি কথা, ৮ দলের নেতারা যে প্রতীকেই নির্বাচন করুক, সেই প্রতীকের বিজয় নিশ্চিত করা। বক্তব্যের মাঝে মধ্যে পরিবেশন হয় ইসলামী সঙ্গীত। ফলে প্রাণবন্ত হয়ে উঠে জনসভা।
জানা গেছে, ৫ দফা দাবিতে সফলভাবে ৭টি বিভাগীয় শহরে সমাবেশ করেছে আট দল। সর্বশেষ সিলেটে জনসভা করার মধ্য দিয়ে ৮ দলের বিভাগীয় সমাবেশের কর্মসূচী সম্পন্ন হলো। ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের আগমন ও সমাবশকে ঘিরে সিলেটের এই সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটে। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা। ৮ দলের শীর্ষ নেতাদের জ্বালাময়ী বক্তব্যে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরে আসে।
সমাবেশে অংশগ্রহণকারী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা আহসান উদ্দিন খান বলেন, দেশের স্বার্থে সৎ মানুষরা যাতে নেতৃত্বে আসে, এমনটাই চাওয়া। সেই চাওয়া থেকেই ইসলামী ৮ দলের সমাবেশে অংশ নিয়েছি। আমি চাই যাতে আগামী নির্বাচনে যাতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসে।
হবিগঞ্জ থেকে সমাবেশে অংশগ্রহণকারী মো. তেীৗফিক মিয়া বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে আগামী নির্বাচনে যাতে ইসলামপন্থীরা বিজয়ী হয়, সেই চাওয়া থেকে নাড়ির টানে এই সমাবেশে এসেছি। ঈমানদার ও সৎ লোক নির্বাচিত হলে পাল্টে যাবে দেশের চিত্র।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ৮ দল তাদের দাবি গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরিতে সমাবেশকে গুরুত্ব দিচ্ছে। সিলেটসহ সিলেট বিভাগের অনেক উপজেলা-জেলা থেকে মানুষ অংশ নিয়েছে। ফলে, এটি বিভাগের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।
আপনার মতামত লিখুন :