খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দা আদিবা হোসেনের মিলাদ ও দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১২:০৯ /
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দা আদিবা হোসেনের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু দ্রুত সুস্থতা কামনা করে শনিবার বাদ যোহর গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত চৌমুনী জামে মসজিদে বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উল্লাহ,

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সদ্য গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেলিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, আমড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি সেবুল আহমদ বাটুল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান জুবেল,পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, গোলাপগঞ্জ উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক তাজির আহমদ, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আহমদ,ভাদেশ্বর ইউনিয়ন যুবদল নেতা হোসেন আহমদ,ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নাবিল।