

গোলাপগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে জেলা বিএনপির সহ–শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদের উদ্যোগে উপজেলার হেতিমগঞ্জ বাজারের খয়রুঘঞ্জ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনু মিয়া, সিদ্দিক মিয়া, চেরাগ আলী, হেতিমগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোক্তার হুসাইন, ফুলবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রেকাল আহমদ, মুস্তাফিজুর রহমান ও শরফরাজ হুসাইন শরীফ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :