গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১৬:৩৬ /
গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দাওয়াত পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা পৌর শাখার সভাপতি ফাহিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রধান করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জফির উদ্দিন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম, যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ এবং যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার প্রচার সম্পাদক রুহুল কুদ্দুস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও “শপথ গ্রহণ” করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি হাঃমাওঃ আব্দুল গফ্ফার। পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানদ্বয়ের সমাপ্তি হয়।