গোলাপগঞ্জে কৃষক দলের মত বিনিময় সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১২:১২ /
গোলাপগঞ্জে কৃষক দলের মত বিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৭ ঘটিকায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়াম এ এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আল মাহমুদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ছয়ফুল এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সদস্য জয়নুল হক।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাফাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মখর, সদস্য রেকল আহমদ।১নংবাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ , আব্দুল মুমিন খান সাবুল, রেহান উদ্দিন, ফয়জুর রহমান মেম্বার, জেবুল আহমদ, বিলাল আহমদ, নজরুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন শাকিল আহমদ আহবায়ক ১নং কৃষক দল, রিয়াজউদ্দিন সাধারণ সম্পাদক ২নং সদর ইউনিয়ন কৃষক দল, বাহারউদ্দিন সিনিয়র সহ-সভাপতি ২নং সদর ইউনিয়ন কৃষক দল ,মাহতাব উদ্দিন সভাপতি ৮ নং ভাদেশ্বর ইউনিয়ন কৃষক দল ,সাবেল আহমদ সাংগঠনিক সম্পাদক ৭ লক্ষনাবন্ধ ইউনিয়ন কৃষক দল, নুরুল ইসলাম চৌধুরী, মধু মিয়া, সফর আলী, নুরুল ইসলাম নুনু মিয়া,এ ছাড়া প্রত্যেকটি ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা কৃষকদের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন,যদি আগামীতে জাতীয়তাবাদী দল জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে পারে তাহলে বিএনপি’র ৩১ দফার ২৭ নম্বর দফার জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনাকে বাস্তবায়ন করে বাংলাদেশ একটি কৃষি বিপ্লব দেশ হিসাবে গঠন করার প্রতিশ্রুতি দেন, এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ কে কিভাবে জয়যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করেন এবং কৃষক দলের ইউনিয়ন পর্যায় কর্মকান্ড কে আরো গতিশীল করার মত বিনিময় করেন।