

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিডিআর সার্জন গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা হাসান মাহমুদের (উনু মিয়া) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা।
রবিবার এক বিজ্ঞপ্তিতে শাখা সভাপতি হাফিজ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মহান এই মুক্তিযোদ্ধা শনিবার রাত ১২টা ১০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ৬ সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে হাফিজ মাহমুদুল হাসান দ্বীনি খেদমতের পাশাপাশি ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে আছেন।
রবিবার বাদ যুহর দত্তরাইল উত্তরগাও জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :