৮ ঘন্টায় তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ


admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ১৪:৪৪ /
৮ ঘন্টায় তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ

শুক্রবারের পর শনিবার আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। এরমধ্যে সকালে একবার আর সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে।

 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৭ আর পরেরটির মাত্রা ৪.৩।

 

এদিকে এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে।

 

এর আগে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায়।