মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের দোয়া মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১৭:৩৮ /
মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের আয়োজনে সিলেটের সদ্য প্রয়াত শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী রহ. ও রানাপিং মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ শায়খে বাঘা রহ. এর মাগফেরাত কামনা ও সদরে এদারা আল্লামা জিয়া উদ্দিন দা? বা. ও জালালাবাদ ইমাম সমিতি সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল আল্লামা মজদুদ্দীন দা. বা. এবং জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন হেলালীর সহধর্মীনির সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ নভেম্বর ২৫ ইং রাত ৯টার সময় ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় বোর্ড সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা সদস্য মাওলানা আজিজুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিম উদ্দিন, সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিয মাওলানা আলা উদ্দিন, নগর ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা বিলাল আহমদ, মক্তব প্রতিনিধি হাফিয কয়েছ আহমদ, ইসমাইল আলী, মাওলানা লোকমান উদ্দিন, হাফিয ফয়সল আহমদ, মাহবুব হুসাইন জাকির, শুয়াইব খাঁন ও মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।