গোলাপগঞ্জে রনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইমা ঢাকা থেকে গ্রেফতার


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ০৮:২১ /
গোলাপগঞ্জে রনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইমা ঢাকা থেকে গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সংঘটিত ‘রনি’ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমা (আইমা) ঢাকা‑বংশাল থেকে র‌্যাব‑৯ এবং র‌্যাব‑২ এর যৌথ অভিযানে আটক হয়েছেন।

মঙ্গলবার রাত ৯:১৫ মিনিটে ঢাকার বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব‑৯ মিডিয়া কর্মকর্তা এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন। বর্তমানে আটক আসামিকে সিলেটে নেওয়া হচ্ছে।