

ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল আগামী ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
বাদ আসর গোলাপগঞ্জ সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর কনফারেন্স হলে এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়ার হুযুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওসার আহমদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দিবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।
এছাড়া উপজেলা জমিয়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এর নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিয আব্দুস সালাম।
উক্ত আলোচনা সভা ও কাউন্সিল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ।
#নোমান
আপনার মতামত লিখুন :