কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭জন আহত


admin প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১৪:৫৫ /
কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭জন আহত

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের লাছুখালে ব্যাটারী চালিত অটোরিকশা ও পাথরবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৭জন। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান থানা বাজার পয়েন্ট থেকে টুকের বাজারগামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা লাছুখাল এলাকায় আসলে সিলেটগামী পাথরবাহী ট্রাক্টর ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৭জন আহত হোন। আহতরা হলেন কয়েস মিয়া, আছমা বেগম, ফয়জুল আমিন, আল আমিন, পারবিন বেগম ও জুনাকি। তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।