সিলেটে আওয়ামী লীগ নেতা হ ত্যা : পুলিশ হেফাজতে ছেলে


admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ১৫:৪৩ /
সিলেটে আওয়ামী লীগ নেতা হ ত্যা : পুলিশ হেফাজতে ছেলে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক (৫৫) হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে আবদুর রাজ্জাকের সাথে কাদের চলাফেরা ও বাসায় কারা যাতায়াত করতেন সেটাও তদন্ত করছে পুলিশ। এদিকে ঘটনার পর পরই পুলিশ সন্দেহজনক হিসেবে নিহত আবদুর রাজ্জাকের এক ছেলেকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

 

ছেলেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার পাশাপাশি ঘটনার সাথে পারিবারিক কোন বিরোধ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ।

 

তিনি বলেন, ঘটনার পর পর নিহত আওয়ামী লীগ নেতার ছেলেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বাহিরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নিহতের বুক, পেটসহ বি‌ভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে।

 

জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে প‌রিবারের সদস‌্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পু‌লিশকে জানান। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ‌তি‌নি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বা‌সিন্দা।

 

পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের বরাত দিয়ে জানায়, শুক্রবার সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠ‌ছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আবদুর রাজ্জাককে নিজ ঘরে পান‌নি। পরে খোঁজাখু‌জি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক‌টি কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বুক, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের সদস‌্যদের জিজ্ঞাসাবাদ করছে।