বিসিবির চাকরি ছাড়লেন ট্রেনার কেলি


admin প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১৬:১৮ /
বিসিবির চাকরি ছাড়লেন ট্রেনার কেলি

চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার নাথান কেলি। বিসিবি’কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার বিষয়ে চিঠি দিয়েছেন তিনি। বিসিবিও তার বিষয়টি বিবেচনায় নিয়ে অব্যাহতিপত্র গ্রহণ করেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত কারণে এশিয়া কাপ চলাকালে ছুটি নিয়েছিলেন কেলি। একই কারণে বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে দুই বছরের জন্য বিসিবির চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি।

জানা গেছে, নাথান কেলি সন্তানের বাবা হয়েছে। স্ত্রী ও সন্তানের পাশে থাকতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ তিনি ছাড়া তার স্ত্রী ও সন্তানকে দেখভাল করার মতো কেউ নেই। কেলি বাংলাদেশের ক্রিকেটে যোগ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলে এবং স্থানীয় রাগবি দলের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেছেন।

কেলি বিসিবিতে যোগ দেওয়ার পরে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নানা ধরনের কাজ করেছেন। এশিয়া কাপের আগে ‘টাইম ট্রায়াল’ টেস্ট চালু করেন তিনি। এই টেস্টে ক্রিকেটাররা কত সময়ে কতটুকু দৌড়াতে পারছে, তার ওপর ফিটনেসের নম্বর দেওয়া হয়। এর আগে ক্রিকেটাররা ইয়ো ইয়ো টেস্ট এবং বিপ টেস্ট দিয়ে ফিটনেসের পরীক্ষা দিতেন।