

ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ওই যুবক রেললাইনের উপর দিয়ে ফোনে কথা বলে হেটে যাচ্ছিল। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনে ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়ে সে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :