“গোলাপগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু গ্রেফতার”


admin প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১৬:০০ /
“গোলাপগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু গ্রেফতার”

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি নাছিরুল ইসলাম মঞ্জু (৪১) গ্রেফতার হয়েছেন। তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩ টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়। গ্রেফতারকৃত মঞ্জু কানিশাইল গ্রামের মোছাব্বির আহমদের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন, মঞ্জু দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।