শনিবার সিলেটের একাধিক এলাকায় থাকবে না বিদ্যুৎ


admin প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ২১:৫১ /
শনিবার সিলেটের একাধিক এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিউজ ডেস্ক :

জরুরি উন্নয়ন কাজের কারণে শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ কাজের জন্য ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।

 

সেই অনুযায়ী শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজল শাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

পিডিবি জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট।