

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে ১৭ অক্টোবর। জাতি অধীর অপেক্ষায় রয়েছে।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
অতি বিপ্লবী হলে চলবে না, বাস্তবতার নিরিখে চলতে হবেঅতি বিপ্লবী হলে চলবে না, বাস্তবতার নিরিখে চলতে হবে
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হলে আমরা এফোর্ট করতে পারবো না। আমরা চাই আপনার (ড. ইউনূস) সঙ্গে প্রতিরক্ষাবাহিনীর সুসম্পর্ক থাকুক। রাষ্ট্রের একটা ব্যালেন্স থাকতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা কোনো ধরনের ঝামেলার মধ্যে যেতে চাই না। পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসর একটি দেশ যে কোনো সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। সুতরাং আমাদের অতিবিপ্লবী হলে চলবে না। বাস্তবতার নিরিখে থাকতে হবে।
আপনার মতামত লিখুন :