গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১৫:০৯ /
গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে হাইব্রিড ব্রীজ ও সার সার বিতরণ করা হয়।

২০২৫-২৬অর্থ বছরের রবি মৌসূমে প্রণোদনা কর্মসূচীর আওতায় এই সার ও বীজ বিতরণ করা হয়।

বুধবার উপজেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। বক্তব্য রাখেন জেলা কৃষি প্রকৌশলী আফসার আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও, হেলাল আহমদ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা উপ-কৃষি কর্মকর্তা মনছুর আলম।

অনুষ্ঠানে ৭২০ জন কৃষকদের মধ্যে বাসাবাড়িতে শীতকালীন শাক-সবজির উফশী বীজ এবং শসা মিষ্টি কুমড়া বেগুন ও লাউয়ের হাইব্রিড ব্রীজ ও সার বিতরণ করা হয়।