

গোলাপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুশিয়ারা নিউজ এর সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু।
সাংবাদিক সালমান কাদের দিপু দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জসহ সিলেট অঞ্চলে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তিনি সবসময় সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।
বিএমএসএফ’র যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর সালমান কাদের দিপু বলেন, মফস্বল সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিএমএসএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখতে চাই।
তিনি আরও বলেন, সংগঠনের সবার সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা শাখাকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
তার দায়িত্বপ্রাপ্তিতে গোলাপগঞ্জের সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে। সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিএমএসএফ গোলাপগঞ্জ শাখা আরও গতিশীল ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :