সাংবাদিক রনি এখন গোলাপগঞ্জে বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৪৬ /
সাংবাদিক রনি এখন গোলাপগঞ্জে বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিবি টেলিভিশনের সাংবাদিক আব্দুল মুমিত রনি। তিনি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে সাংবাদিকতা করে আসছেন এবং স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক হিসেবে পরিচিত।

রনি সাংবাদিকতার পাশাপাশি গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাথেও সম্পৃক্ত থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজ ও সাংবাদিকতার উন্নয়নে তাঁর অবদান স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, বিএমএসএফ সাংবাদিকদের ঐক্যের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যেতে চাই।

স্থানীয় সাংবাদিক মহল আশা প্রকাশ করেছে তাঁর নেতৃত্বে গোলাপগঞ্জ বিএমএসএফ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।