গোলাপগঞ্জে বিএমএসএফ’র নতুন সদস্য আফসার, তানিম ও লিমন


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ০৯:১১ /
গোলাপগঞ্জে বিএমএসএফ’র নতুন সদস্য আফসার, তানিম ও লিমন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সদ্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জিবি টেলিভিশনের সিনিয়র স্টাফ আফসার আহমদ। তার সঙ্গে নতুন সদস্য হিসেবে রয়েছেন তানিম আহমদ (জিবি বার্তা ও জিবি টেলিভিশন) এর স্টাফ রিপোর্টার এছাড়া দৈনিক লিখনী সংবাদ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি লিমন আহমদ ।

নবনির্বাচিত এই সদস্যরা সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় জনগণের সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তারা স্থানীয় সমাজের খবর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।

বিএমএসএফ গোলাপগঞ্জ শাখা সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, সততা ও সাংবাদিকতার মান বৃদ্ধি করতে কাজ করে আসছে। নতুন সদস্যদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফোরামের কার্যক্রম আরও জোরদার হবে এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে সংহতি ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে আফসার বলেন, আমি বিএমএসএফ-এর সদস্য হওয়ার সুযোগ পেয়ে ধন্য এবং এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকতা ও সমাজসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।

তানিম ও লিমন তাদের দায়িত্ব পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলেছেন, তারা তথ্যসংগ্রহ ও সঠিক সংবাদ পরিবেশনে সর্বোচ্চ মান বজায় রাখবেন।

সাংবাদিক সমাজের পাশাপাশি স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ নতুন সদস্যদের ভূমিকা ও উদ্যোগের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।