গোলাপগঞ্জে বিএমএসএফ’র সহ-সভাপতি হলেন সাংবাদিক আব্দুল্লাহ আহমদ


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৫৬ /
গোলাপগঞ্জে বিএমএসএফ’র সহ-সভাপতি হলেন সাংবাদিক আব্দুল্লাহ আহমদ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আহমদ। তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতা করে গোলাপগঞ্জসহ বৃহত্তর সিলেটের পাঠক মহলে পরিচিত মুখ হয়ে উঠেছেন। সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য সহকর্মী ও পাঠক মহলে তিনি প্রশংসিত।

দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক আব্দুল্লাহ আহমদ বলেন, বিএমএসএফ হচ্ছে সাংবাদিকদের অধিকার ও মর্যাদার সংগঠন। আমি চেষ্টা করব সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে।

 

স্থানীয় সাংবাদিক সমাজ তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও উদ্যোগে গোলাপগঞ্জের সাংবাদিকতা আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।