গোলাপগঞ্জে বিএমএসএফ’র দপ্তর সম্পাদক হলেন তামিম আহমদ


admin প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১৯:২২ /
গোলাপগঞ্জে বিএমএসএফ’র দপ্তর সম্পাদক হলেন তামিম আহমদ

সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিবি টেলিভিশন ও জিবি বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক তামিম আহমদ।

সম্প্রতি বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হলে এ পদে তার নাম অনুমোদন করা হয়। সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা জানান, তামিম আহমদ দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, দপ্তর সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সদস্য। তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে তামিম বলেন,বিএমএসএফ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। সংগঠনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অনুপ্রাণিত করবে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে।

উল্লেখ্য, বিএমএসএফ দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।