গোলাপগঞ্জে মুসলিম ইয়ুথ ফাউন্ডেশনের প্রথম শাখা গঠন


admin প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ০৮:৪৩ /
গোলাপগঞ্জে মুসলিম ইয়ুথ ফাউন্ডেশনের প্রথম শাখা গঠন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

অরাজনৈতিক, সামাজিক দাওয়াহ ও সেবামূলক সংগঠন “সিলেট মুসলিম ইয়ুথ ফাউন্ডেশন”-এর প্রথম শাখা হিসেবে গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ছাহিদুর রহমান ছাহিদ, কেন্দ্রীয় পরিচালক জুনেদ আহমদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব মেরাজুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন।

 

নতুন এই শাখা শিক্ষার্থীদের মধ্যে দাওয়াহ কার্যক্রম প্রচার ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় সদস্য সচিব মেরাজুল ইসলাম বলেন,

ইনশাআল্লাহ গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা সবসময়ই ছাত্রদের মধ্যে দাওয়াহ ও সেবামূলক কাজ চালিয়ে যাবে।