গোলাপগঞ্জে বিএমএসএফ নবগঠিত কমিটিকে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শুভেচ্ছা


admin প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১৮:১৬ /
গোলাপগঞ্জে বিএমএসএফ নবগঠিত কমিটিকে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শুভেচ্ছা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।

এক অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, মো. শাহ আলম ও দেওলোয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ও ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, প্রচার সম্পাদক ডিএইচ মান্না, সহ-প্রচার সম্পাদক রিমন আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে. এম. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সালমান কাদের দিপু, আফসার আহমদ ও সাকেল উদ্দিন নবনির্বাচিত বিএমএসএফ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজের ঐক্য, মর্যাদা ও কল্যাণে বিএমএসএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।