গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের কাউন্সিল: ফাহিম-সভাপতি, নাসিম-সম্পাদক


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ১৫:২০ /
গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের কাউন্সিল: ফাহিম-সভাপতি, নাসিম-সম্পাদক

গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর ২৫ ইং দুপুর ৩ ঘটিকায় গোলাপগঞ্জ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার কাউন্সিল অধিবেশন শাখার আহবায়ক ফাহিম আহমদের সভাপতিত্বে ও শাখার সদস্য সচিব আব্দুল গফ্ফার নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি হাঃমাওঃ আব্দুল গফ্ফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্বাস আল মাহমুদ, পৌর যুব জমিয়তের প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা হাফিজ আব্দুস সালাম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ নাঈম আহমদ।

ফাহিম আহমদকে সভাপতি, আব্দুল গফ্ফার নাসিমকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷