

কুলাউড়া প্রতিনিধি:: পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদের সভা কক্ষে কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে জেলা ব্যবস্হাপক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউপি সদস্য মিনারা খানম , সেলপ অফিসার বিউটি রায়, সিও মিনতি দোষাদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নারী শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “প্রতিটি পাড়া ওয়ার্ড ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে একাধিক জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে যেকোনো সহযোগিতার আহ্বান করেন।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :