

বাস্তবতার প্রয়োজনীয়তা উপলব্ধি, ও মানবজীবনে সংশয় দূরীকরণ এবং ইসলামী সমাজ বিনির্মানে লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ফিকরুল উম্মাহ পরিষদ এর পরিশুদ্ধ জীবনগঠনে শুদ্ধ ফিকাহের অধ্যয়নে ইমাম আযম রহ. কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এ কনফারেন্স।
কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ফকিহ, ইসলামিক স্কলার মুফতি দিলাওয়ার হুসাইন ঢাকা, বিশিষ্ট লেখক-গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ঢাকা, মাওলানা আতাউল হক জালালাবাদি সিলেট সহ আরো বরেণ্য উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন প্রমুখ।
কনফারেন্সে আগত শ্রোতাদের কয়েকজন জানান, আজ সমাজের পরতে পরতে শুদ্ধ অশুদ্ধ মাসআলা মাসায়েল এর ছড়াছড়ি, সময়ের এই চরম বাস্তবতা উপলব্ধি করে ফিকরুল উম্মাহ পরিষদ এই আয়োজন সর্বস্থরের মানুষের জন্য উপকৃত ও আগামীর পথচলার অনন্য পাথেয় হবে। গোলাপগঞ্জ সর্বপ্রথম এরকম একটি আয়োজন করেছে ফিকরুল উম্মাহ, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনেও এরকম আয়োজন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।
এদিকে কনফারেন্স সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ফিকরুল উম্মাহ পরিষদের নের্তৃবৃন্দ এক বার্তায় বলেন, আমরা স্বল্প মানুষের মাধ্যমে বৃহৎ এই প্রোগ্রাম সম্পন্ন করা আদৌ সম্ভব ছিল না। যদি না মহান রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ না হতো। তাই সেজদাবনত মস্তকে খোদার শোকরিয়া জ্ঞাপন করছি। খোদার রহমতের অন্যতম নিদর্শন ছিলো, প্রতিকুল আবহাওয়াকে অনুকূলে করে দেওয়া। ফালিল্লাহিল হামদ। কনফারেন্স বাস্তবায়নে সংগঠনের উপদেষ্টামন্ডলীর আন্তরিকতা, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা আমাদেরকে উদ্বেলিত করেছে। তাঁদের আন্তরিকপূর্ণ দিকনির্দেশনা আমাদের কাজের স্পৃহা অনেকগুণে বৃদ্ধি করেছে। তাদের তরে কৃতজ্ঞতা। আগত মেহমানবৃন্দ! আপনাদের শুভাগমনই ছিলো আমাদের আয়োজন সফলের সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু আপনাদের যথাযথ মেহমানদারি করতে পারিনি বলে দু:খ প্রকাশ করছি। সর্বোপরি, প্রোগ্রাম সফল হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তাই সকলের আন্তরিকতাকে জানাই সাধুবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ফিদ দারাইন।
আপনার মতামত লিখুন :