ঢাকাদক্ষিণে “ইমামে আযম রহ. কনফারেন্স” শনিবার


admin প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ০১:১৮ /
ঢাকাদক্ষিণে “ইমামে আযম রহ. কনফারেন্স” শনিবার

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে তরুণ প্রজন্মের চিন্তক আলেমদের সমন্বয়ে গঠিত ফিকরুল উম্মাহ পরিষদের আয়োজনে পরিশুদ্ধ জীবন গঠনে শুদ্ধ ফিক্বহের অধ্যয়নে “ইমামে আযম রহ. কনফারেন্স” ৪ অক্টোবর শনিবার।

ঢাকাদক্ষিণ চৌমুহনী সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে দুপুর ২টা থেকে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

এতে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন দেশবরেণ্য ফকীহ, ইসলামিক স্কলার মুফতি দিলাওয়ার হুসাইন ঢাকা, দেশ নন্দিত লেখক ও লেকচারার মাওলানা মুহাম্মদ যায়নুল আবেদীন ঢাকা, সিলেটের বরেণ্য আলেম মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী। এছাড়া বক্তব্য রাখবেন দেশবরেণ্য প্রখ্যাত মুফতি মুহাদ্দিসগণ।

শুদ্ধ ফিক্বহের সঠিক পদ্ধতি জানতে সকলের উপস্থিতি কামনা করছেন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।