সিলেটে আবারও ভূমিকম্প


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:১৫ /
সিলেটে আবারও ভূমিকম্প

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত  হয়েছে। রবিবার দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে।

মৃদু এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।