গোলাপগঞ্জ জমিয়তের বর্ধিত সভা সম্পন্ন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১৩:৪০ /
গোলাপগঞ্জ জমিয়তের বর্ধিত সভা সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আহুত ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার “গণসমাবেশ” সফল করতে বর্ধিত সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ২ ঘটিকায় পৌরসভা মিলনায়তনে জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়ত নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আলি আহমদ ও মাওলানা ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার হুজুর দা.বা.। সভার শুরুতে তেলাওয়াত করেন হাফিয নাসির আহমদ। এতে জমিয়তের অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য পেশ করেন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী ও জমিয়ত নেতা মাওলানা মাহফুয আহমদ বারকোটি।