

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর উদ্যোগে মক্তব শিক্ষায় পুনর্জাগরণের লক্ষ্যে উন্মুক্ত মক্তব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২৫) বাদ মাগরিব ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঢাকাদক্ষিণ ইউনিয়ন এর স্থানীয় উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষাবোর্ড সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় উপস্থিত সকলের আলোচনা পর্যালোচনায় ইউনিয়নের বিলুপ্তপ্রায় মক্তব পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিবৃন্দ মক্তব শিক্ষায় পুনর্জাগরণ ঘটানোর লক্ষ্যে স্বতঃস্ফূর্ত মতামত ও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মক্তব পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে সফর ও মক্তব অন্তর্ভুক্তির পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড উপদেষ্টা, ঢাকাদক্ষিণ মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা খাইরুল আমীন মাহমুদী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মোস্তফা আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা আফজল হুসাইন, মাওলানা মাহমুদুল হক, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা ইসমাঈল আলী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আনোয়ার হোসেন হেলালী, মাওলানা আলিমুদ্দীন, মাওলানা ছফির আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবু সালেহ উসমান, হাফিয ফয়সল আহমদ, জাকারিয়া আহমদ, কুটু মিয়া, আব্দুল মন্নান, খলিলুর রহমান, সাহেদ আহমদ চৌধুরী, রামিন উদ্দিন, আমজাদ আহমদ খান, আফজল হোসেন, আব্দুল মতিন, সুহেল আহমদ, নাজিম উদ্দিন বাদশা, কামাল উদ্দিন, কামরান উদ্দিন বাদল, আব্দুল হক, আনছার আলী, নজরুল হোসেন, জোবেল আহমদ, আব্দুল করিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :