

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্টিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
বক্তব্য রাখেন, সেনাবাহিনীর গোলাপগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ক্যাম্পট্যাম রুম্মান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, (পিআইও) মুহম্মদ হিরণ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা ফাহিম আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, উপজেলা মডেল মসজিদের ইমাম মাও. মোঃ আব্দুল মতিন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, বাদেপাশা চেয়ারম্যান জাহিদ আহমদ, ওয়াহিদুর রহমান, রাবিন্দ্র রায়, দুলাল আহমদ ও রোমান আহমদ নোশাদ।
সভায় উপজেলায় পূজা উদযাপন নির্বিঘ্ন এবং নিরবছিন্ন রাখতে প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ দেওয়া হয়। পূজা চলাকালে পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি পূজামন্ডপগুলোতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ টহল দেবে। ৫৭টি সার্বজনীন ও ৪টি ব্যক্তিগত মিলে মোট ৬১ টি মন্ডপে পূজা উদযাপন হবে। সরকারীভাবে পূজাপূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :