এশিয়া কাপে বাংলাদেশের খেলা কবে, কখন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৫:০০ /
এশিয়া কাপে বাংলাদেশের খেলা কবে, কখন

টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপ। আজ ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ। এর মধ্যে ১১টি ম্যাচ দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে।

অংশগ্রহণকারী দল

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

ভেন্যু

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম – ১১ ম্যাচ

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – ৮ ম্যাচ

গ্রুপ পর্বের সূচি

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)

১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, রাত ৮:৩০ (দুবাই)

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮:৩০ (আবুধাবি)

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, রাত ৮:৩০ (দুবাই)

১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম ওমান, সন্ধ্যা ৬টা (আবুধাবি)

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, রাত ৮:৩০ (দুবাই)

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, রাত ৮:৩০ (আবুধাবি)

সুপার ফোর পর্ব

২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)

২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২, রাত ৮:৩০ (দুবাই)

২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১, রাত ৮:৩০ (আবুধাবি)

২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)

২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)

২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১, রাত ৮:৩০ (দুবাই)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর রাত ৮:৩০ (দুবাই)