

আব্দুল্লাহ আল মাসুদ:
ভালোবাসা মানবজীবনের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এটি শুধু এক ধরনের আবেগ নয়, বরং জীবনের গতি পরিবর্তনের অন্যতম বড় শক্তি। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় মানুষ ভালোবাসাকে প্রকাশ করতে ভয় পায়, দ্বিধায় পড়ে নীরব থাকে। আর এই নীরবতাই জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কেড়ে নেয়।
আমাদের জীবনের গল্পে নেই দ্বিতীয় অধ্যায়, নেই পুনর্জন্ম বা ফেরার সুযোগ। প্রতিটি মুহূর্ত একবারই আসে, একবারই হারায়। তাই যাকে সত্যিই ভালোবাসা হয়, তাকে পাওয়ার চেষ্টা করাই হওয়া উচিত জীবনের সাহসীতম সিদ্ধান্ত। কারণ ভালোবাসা প্রকাশের অপেক্ষায় দেরি করলে অনেক সময় সম্পর্ক আর গড়ে ওঠে না, থেকে যায় শুধু অনন্ত আফসোস।
অনেকে ভাবেন, সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো—সময়ের অপেক্ষায় থেকে ভালোবাসা হারিয়ে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। মানুষ তখন নিজের মনের ভেতরেই গড়ে তোলে হাজারো প্রশ্ন, আফসোস আর অপূর্ণতার গল্প। জীবনের সেই হারানো মুহূর্তগুলো আর কোনোভাবেই ফিরে আসে না।
ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, জীবনে আনে নতুন অনুপ্রেরণা। তাই ভালোবাসাকে গোপন করে রাখা নয়, বরং সঠিক সময়ে প্রকাশ করাই জীবনের সবচেয়ে বড় শক্তি। এটা শুধু দু’জন মানুষের মধ্যে সম্পর্ক নয়, বরং জীবনের অর্থ খুঁজে পাওয়ার এক অনন্য উপায়।
তাই ভালোবাসা হারিয়ে ফেলার আগেই প্রকাশ করতে হবে অনুভূতির কথা। সাহসী পদক্ষেপই পারে একটি জীবনকে নতুন রঙে, নতুন অর্থে ভরিয়ে তুলতে।
আপনার মতামত লিখুন :