গোলাপগঞ্জে টিলাকাটায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৫:০৭ /
গোলাপগঞ্জে টিলাকাটায় অর্ধ  লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার  :

সিলেটের গোলাপগঞ্জে অবৈধ টিলাকাটার দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক   ৪টা ৩০ মিনিটে উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিলটন চন্দ্র পাল অভিযান পরিচালনা করে টিলা কাটায় জড়িত মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।